অলংকরণ: মাহমুদ জামিল
হে প্রাচীন কচ্ছপ, আমাকে শেখাও ধীর পদক্ষেপঃ
পৃথিবীর ম্যারাথনে অংশ নিয়েই আমার দু’পায়ে
ভীষণ আক্ষেপ,
ক্ষিপ্র চিতাবাঘ, শিকারী বাজপাখি-
এমন তো চাইনি হতে আমি!
আমার প্রতিজ্ঞা ছিল হাত রেখে সমুদ্রের গায়ে –
প্রণয়ের পাড় ঘেষে হাঁটতে হাঁটতে মাথা তুলে দেখব আকাশ,
জল ছোঁবো পায়ে।।