রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা বাড়ছে, মাদক চোরাচালানের ঘটনা ঘটছে, যা সার্বিক নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করছে। ফলে স্থানীয়দের নানা ঝুঁকি এড়াতে এর কোনো বিকল্প নেই। বর্তমান সরকার রোহিঙ্গা ইস্যুকে জাতীয় নিরাপত্তার দিক থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে যত দেরি হবে, সার্বিক সংকট তত বৃদ্ধি পাবে। স্থানীয়রা যেমন ভুক্তভোগী হবে, তেমনি রোহিঙ্গারাও। তাই রাখাইনে স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করতে হবে।

তিনি বলেন, নিজ দেশে ফেরাতে রাজনৈতিক সমাধানের কোনো বিকল্প নেই। নিরাপত্তা ও মানবিক সংকট প্রকট হওয়ার কারণেই দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, মানবিক সহায়তার প্রয়োজনীয়তা থাকলেও একে দীর্ঘস্থায়ী না করে, এই সংকটের স্থায়ী সমাধানের দিকে এগোতে হবে।