টিজারে দেখা যায়, অভিনেতা আরিফিন শুভর সঙ্গে রোমান্টিক দৃশ্য এবং বিশেষ করে চুমুর মুহূর্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ-এ রায়হান রাফির পরিচালনায় প্রকাশিত ফার্স্ট লুক, টিজার এবং ফটোশ্যুটের ছবিগুলো এখন ভাইরাল।
পীচরঙা শাড়িতে অভিনেতা আরিফিন শুভর সঙ্গে ফটোশ্যুট করেছেন ঐশী। ম্যাচিং লেস বসানো ব্লাউজের ছিমছাম লুকে নায়িকাকে বেশ রোমান্টিক মুডে দেখা যায় নায়কের সঙ্গে।
ঐশীর গ্ল্যামারাস ও স্নিগ্ধ লুকের সংমিশ্রণ সবসময়ই নজর কাড়ে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলোতে দেখা যায় তার স্টাইল, চোখজুড়ানো পোজ এবং ফ্যাশনের নিখুঁত সমন্বয়।
মেরুন স্লিভলেস ড্রেসে আবেদন ছড়াচ্ছেন এই অভিনেত্রী।