জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের কবলে পরে মোসা. রনজিনা পারভীন নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
তবে, এ ঘটনায় পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হয়নি। পরিবারের সদস্যরা বলছেন, বিষয়টি নিয়ে আমরা চাই না সংবাদ প্রকাশ হোক।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, এ ঘটনায় আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্তে কাজ করছি। আশা করছি খুব শিগগির তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।